Notice

৫ম ও ৮ম শ্রেণিতে বেসরকারি বৃত্তি পরীক্ষা ২০২৬ এর অনলাইন রেজিষ্ট্রেশন চলমান আছে । রেজিষ্ট্রেশনের সর্বশেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬ ইং পর্যন্ত।

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা,  তাদের প্রতিভার বিকাশ ঘটানো এবং শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতা মূলক মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে ২০২৬ সালের সরকারি বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুসরণ করে এবার ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৬ আয়োজন করতে যাচ্ছে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন।
প্রয়োজনীয় তথ্য:
১. পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৭, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর ২০২৬ ইং
২. পরীক্ষার ফি জনপ্রতি ৫ম শ্রেণিতে ৩৫০ টাকা এবং ৮ম শ্রেণিতে ৪০০ টাকা।
৩. ওয়েবসাইটে নিজ নিজ স্কুলের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অনলাইনে বৃত্তি পরীক্ষার্থীদের নাম, অন্যান্য তথ্যাবলি পূরণ করে ১৪ অক্টোবরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে সাবমিট করতে হবে। 
৪. অনলাইনে বৃত্তি পরীক্ষার্থীদের নাম রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর পরীক্ষার ফি নিজ নিজ ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে জমা দিতে হবে । পরীক্ষার ফি জমাদানের সর্বশেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৬ ইং।

 

পরীক্ষা নিয়ন্ত্রক
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন (জিপিএসএ)
টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর।